শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সন্ধ্যা ৬:১৫

দুইদিন ব্যাপী নগরকান্দায় গণেশ পাগলের মেলা অনুষ্ঠিত।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : শুক্র ও শনিবার দুইদিন ব্যাপী ফরিদপুরের নগরকান্দা উপজেলার চরযশোরদী ইউনিয়নের মুকুন্দপুট্রি কালীমন্দিরে গণেশ পাগলের মেলা অনুষ্ঠিত হয়েছে।
জেলার বিভিন্ন উপজেলা থেকে গণেশ পাগলের হাজরো ভক্ত বৃন্দরা ছুটে আসে গণেশ পাগলের মেলায়।
উপজেলার চরযশোরদী ইউনিয়নের মুকুন্দপুট্রি প্রাইমারী স্কুল সংলগ্ন কালীমন্দিরে প্রতিবছর গণেশ পাগলের মেলা হয়। এর আগে রাজৈর উপজেলার কদমবাড়ীতে ১৩ই জৈষ্ঠ্য গণেশ পাগলের সেবাআশ্রমে মেলা অনুষ্ঠিত হয়। মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগরকান্দা উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার,উপজেলা ভাইস চেয়ারম্যান চুন্নু শেখ, মেলার আয়োজকেরা হলেন,ননী মাস্টার,গুরুদাস,মনো,মিহির,টেটন সহ মুকুন্দপুট্রি হিন্দ ঔক্য পরিষদ।
“মিজানুর রহমান সংবাদদাতা নগরকান্দা (ফরিদপুর)”