শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সন্ধ্যা ৬:১৫

হাত-পা বেঁধে সংঘবদ্ধ ধর্ষণ।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : নিজঘরে ধর্ষণের শিকার হয়েছে এক এসএসসি পরীক্ষার্থী (১৬) আর এই ঘটনা বান্দরবানের লামায় রুপসী পাড়া ইউনিয়নের দুর্গম পাহাড়ি এলাকায়। জানা গেছে, দুর্গম উথাই ঝিরি এলাকায় বাড়িতে একা পেয়ে ওই পরীক্ষার্থীর হাত-পা বেঁধে দুই বখাটে তাকে ধর্ষণ করে পালিয়ে যায়।
এ ঘটনায় নির্যাতিতা স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে শুক্রবার রাতে অভিযুক্তদের বিরুদ্ধে থানায় মামলা করেন। আজ শনিবার সকালে পুলিশ ওই ছাত্রীকে ডাক্তারী পরীক্ষার জন্য বান্দরবান সদর স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।
এ বিষয়ে লামা থানা অফিসার ইনচার্জ (ওসি) জনাব, মোহাম্মদ শহিদুল ইসলাম চৌধুরী বলেন, নির্যাতিতা ছাত্রীর বাবা বাদী হয়ে থানায় মামলা করেছেন। অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে।