ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ছেলে জহিরুল ইসলাম (২৮) এর শাবলের আঘাতে মৌলভী বাজারের কমলগঞ্জে বাবা আব্দুল গফুর (৫৮) নিহত হয়েছেন। একই ঘটনায় আহত হন মা হাসতন নেছা (৪৫)। রবিবার রাত ১২টার দিকে আদমপুরের মুসলিম মণিপুরী পল্লীর কেওয়ালীঘাট গ্রামে এ ঘটনা ঘটে। নিহত গফুর ওই গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে। এ ঘটনায় আহত মা হাসতন নেছাকে রাতেই সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে আর ঘাতক ছেলে পলাতক।
কমলগঞ্জ থানার ওসি জনাব, ইয়ারদৌস হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘাতক ছেলেকে ধরতে পুলিশ অভিযান শুরু করেছে।