শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৫:৩৯

সেপটিক ট্যাংক থেকে মরদেহ উদ্ধার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : টয়লেটের সেপটিক ট্যাংক থেকে নিখোঁজের একমাস পর জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার শিবপুর পূর্বপাড়া গ্রাম থেকে বিউটি বেগম নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার দিবাগত রাত ২টার দিকে ওই গ্রামের প্রবাসী শাহ আলমের ছেলে উজ্জল হোসেনের বাড়ির সেপটিক ট্যাংক থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রওশন ইয়াজদানী জানান, পুরো অভিযান বগুড়া জেলা পুলিশের পক্ষ থেকে করা হয়েছে আর স্থানীয় থানা হিসেবে আমরা তাদের সহযোগিতা করেছি এবং এ ঘটনায় আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।