শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৫:৩৯

এক ব্যক্তি গ্রেফতার হয়েছে স্বর্ণসহ।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ৮ কেজি স্বর্ণসহ রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানের এক কর্মীকে গ্রেফতার করা হয়েছে। গতকাল বুধবার বিমানের ফ্লাইট ক্যাটারিং সেন্টারে (বিএফসিসি) এ অভিযান চালানো হয়। গ্রেফতার ব্যক্তির নাম আব্দুল আজিজ আকন্দ।
ঢাকা কাস্টমস হাউসের উপ-কমিশনার (প্রিভেন্টিভ) জনাব, সানোয়ারুল কবীর বলেন, আমাদের কাছে তথ্য ছিল যে দুবাইফেরত একটি ফ্লাইটে স্বর্ণের চালান আসবে এবং আজিজের মাধ্যমে বিমানবন্দর থেকে বাইরে আসবে। এ তথ্যের ভিত্তিতেই আমরা চালানটি ধরতে সক্ষম হই।
তিনি আরও বলেন, রাত ৮টার দিকে আজিজকে বিমানবন্দরের এপ্রোন এলাকা থেকে বিএফসিসিতে ঢুকতে দেখা যায়। তখনই তাকে আটকান কাস্টমসের কর্মকর্তারা। তিনি জানান, আজিজের শরীরে কালোটেপে মোড়ানো অবস্থায় সোনার বারগুলো পাওয়া যায়, যার ওজন প্রায় ৮ কেজি।