শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৫:১৭

মাদক ব্যবসায়ী গ্রেফতার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ৩৬ বোতল ফেনসিডিলসহ নুরুল ইসলাম (৫৬) নামে মাদারীপুরের শিবচরে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার (১৯ মে) বিকেল ৪ টার দিকে শিবচর বাজারের গুয়াতলা এলাকা (পল্লীবিদ্যুত অফিসের সামনে) থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার নুরুল ইসলাম শিবচর পৌরসভার ৩ নং ওয়ার্ডের গুয়াতলা এলাকায় মৃত আমজেদ হোসেনের ছেলে। মাদারীপুর গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক আবুল কাশেম খান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।