ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বৃষ্টির মধ্যে মাঠে গরু বাঁধতে গিয়ে ভোলার চরফ্যাশন উপজেলায় আব্দুল বারেক (৬৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। নিহত আব্দুল বারেক উপজেলার শশীভূষণ থানার জাহানপুর ইউনিয়নে ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। আজ শুক্রবার (২০ মে) সকালে ওই ইউনিয়নের সূর্যখালি এলাকায় এ ঘটনা ঘটে।