শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৫:০৭

এক গৃহবধূর লাশ উদ্ধার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : একটি ভাড়া বাড়িতে তালাবদ্ধ অবস্থায় ঘরের মধ্যে পড়ে থাকা গৃহবধূ রোজিনা খাতুনের লাশ উদ্ধার করেছে পুলিশ, আর এই ঘটনা সাতক্ষীরার কালীগঞ্জের বাজারগ্রাম রহিমপুরের। তার স্বামী শফিকুল ইসলাম ঘরের বাইরে তালা ঝুলিয়ে পালিয়ে গেছেন।
সোমবার সকালে দুই সন্তানের জননী রোজিনা খাতুনের লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য পুলিশ সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
কালীগঞ্জ থানার উপপরিদর্শক সেলিম রেজা জানান, গ্রামবাসীর কাছ থেকে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছাই। সেখানে গিয়ে দেখতে পাই ভাড়ার ঘরটির বাইরে তালা লাগানো। পরে তালা খুলে ভেতরে পড়ে থাকা রোজিনা খাতুনের (৩৩) লাশ উদ্ধার করি।
সেলিম রেজা আরও বলেন, ময়নাতদন্তের জন্য লাশটি সাতক্ষীরা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। স্বামী শফিকুল পালিয়ে গেছে এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।