শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৫:০৭

সয়াবিন তেল জব্দ ৩১ হাজার ৮ লিটার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : একটি অয়েল মিলের গুদামে বগুড়ার শেরপুরে অবৈধভাবে মজুদ করে রাখা ৩১ হাজার ৮ লিটার সয়াবিন তেলের সন্ধান পেয়েছে ভ্রাম্যমাণ আদালত। পরে তেল মজুদ রাখার দায়ে ওই ব্যবসায়ীকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়। সেইসঙ্গে অবৈধভাবে মজুদ রাখা তেল সরকার নির্ধারিত দামে ক্রেতা সাধারণের নিকট বিক্রির নির্দেশ দেন আদালত।
বৃহস্পতিবার (১২মে) রাত সাড়ে দশটার দিকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাবরিনা শারমিন এই তথ্য নিশ্চিত করেন।