ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ৪৩ জনকে গ্রেফতার করেছে রাজধানীতে মাদকবিরোধী অভিযানে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। মাদক বিক্রি ও সেবনের অপরাধে তাদের গ্রেফতার করা হয়।
গতকাল বুধবার (১১ মে) সকাল ৬টা থেকে বৃহস্পতিবার (১২ মে) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। ডিএমপি নিউজের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।