শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৪:৫১

ভাসমান অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : এক অজ্ঞাত ব্যক্তির ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ আর এই লাশ উদ্ধার হয়েছে ঝালকাঠির নলছিটিতে সুগন্ধা নদী থেকে। গতকাল শনিবার রাতে উপজেলার উত্তমাবাদ এলাকার নদী থেকে এই লাশ উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয়রা জানায়, গতকাল শনিবার রাতে নলছিটি উপজেলার ভৈরবপাশা ইউনিয়নের উত্তমাবাদ খেয়াঘাটের কাছাকাছি এক ব্যক্তির লাশ নদীতে ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব, আতাউর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল গিয়ে লাশ উদ্ধার করে। ওই ব্যক্তির মৃত্যুর কারণ ও পরিচয় এখনো পাওয়া যায়নি।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, আতাউর রহমান বলেন, লাশের শরীরের বেশিরভাগ অংশই পচে গেছে। ময়নাতদন্তের জন্য লাশ ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।