শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৯:১১

এক ব্যক্তি নিহত সড়ক দুর্ঘটনায়।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : সড়ক দুর্ঘটনায় কুমিল্লার লাকসামে এক ব্যক্তি নিহত এবং একজন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (৫ মে) ভোর সাড়ে ৫টার দিকে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে লাকসাম উপজেলার উত্তরদা ইউনিয়নের চন্দনা বাজারের দক্ষিণে এই দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার সংবাদ পেয়ে লাকসাম থানা পুলিশ তাৎক্ষনিক ঘটনাস্থল পরিদর্শন করেন। লাকসাম থানা পুলিশের সহকারী উপ পরিদর্শক (এএসআই) মো. জাকির হোসেন জানান, দুর্ঘটনাটি লাকসাম থানা এলাকায় হলেও বিষয়টি হাইওয়ে পুলিশের আওতায়।
তিনি বলেন, হাইওয়ে পুলিশকে জানানো হয়েছে। তাঁরা এলেই মরদেহ বুঝিয়ে দেওয়া হবে। পরবর্তীতে হাইওয়ে পুলিশ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিবেন।