শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৪:৩৪

দুই দফা হামলা হয়েছে ভূমিহীনদের বাড়িতে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ভূমিহীনদের বাড়ি ঘরে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে দুই দফা হামলা চালিয়ে ভাঙচুর ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছে নারী-পুরুষসহ কমপক্ষে ১০ জন। এদের পীরগঞ্জ এবং দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় সোমবার সন্ধ্যায় ৪৩ জনের বিরুদ্ধে থানায় পৃথক দুটি মামলা করা হয়েছে। তবে এখনো কেউ গ্রেপ্তার হয়নি।
পীরগঞ্জ থানার ওসি জনাব, জাহাঙ্গীর আলম বলেন, ভূমিহীনদের বাড়িতে হামলায় ভাঙচুর ও গবাদিপশু নিয়ে যাওয়ার অভিযোগে থানায় পৃথক দুটি মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।