সোমবার, ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৪:০৮

একজনের মৃত্যু হয়েছে মৌমাছির কামড়ে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : গাছের চূড়ায় উঠে মৌচাক থেকে মধু আহরণের সময় মৌমাছির কামড়ে ময়মনসিংহের গফরগাঁওয়ে মো. আব্দুর রশিদ (৫৫) নামে এক মধু সংগ্রাহক মারা গেছেন। রবিবার দিবাগত রাতে উপজেলার সালটিয়া ইউনিয়নের জালেশ্বর গ্রামে এ ঘটনা ঘটে।
গাছের চূড়ায় উঠে মৌমাছি তাড়িয়ে মধু আহরণ করার সময় অসংখ্য মৌমাছি আব্দুর রশিদের সর্বাঙ্গে কামড়ে দেয়। এতে তিনি গুরুতর আহত হয়ে গাছ থেকে নেমে আসেন। পরে স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আব্দুর রশিদকে মৃত ঘোষণা করেন।
ইউপি চেয়ারম্যান নাজমুল হক ঢালী আব্দুর রশিদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।