শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৪:২৫

রহস্যজনক মৃত্যু হয়েছে এক যুবকের।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : রহস্যজনক কারণে নেত্রকোনার বারহাট্টায় এক যুবকের মৃত্যু হয়েছে আর এই ঘটনা শুক্রবারে। মৃতের নাম লিমন (২৬)। তিনি ওই উপজেলার বড়গাঁওয়া গ্রামের ফরেজ আলীর ছেলে। এই ঘটনায় বারহাট্টা উপজেলার দেউলী নতুন বাজারের জুয়েল (২৩) ও সদর উপজেলার সিংরাজান গ্রামের হৃদয় (২৪) নামে দুই যুবককে আটক করেছে বারহাট্টা থানার পুলিশ।
বারহাট্টা থানার অফিসার ইনচার্জ জনাব, মুহাম্মদ লুৎফুল হক ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
তিনি বলেছেন, মামলা প্রক্রিয়াধীন আছে এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।