ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : পদ্মা সেতুর কাছে বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটের বাংলাবাজারগামী একটি স্পিডবোট ডুবির ঘটনা ঘটেছে। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে দুর্ঘটনা ঘটে। বোটে ১১ জন যাত্রী ছিলেন।
বিআইডব্লিউটিএর বাংলাবাজার ঘাট সূত্র জানিয়েছে, ডুবে যাওয়া বোটের সকল যাত্রীদের উদ্ধার করা হয়েছে।
জানা গেছে, শনিবার সকালে শিমুলিয়া থেকে একটি স্পিডবোট শিবচরের বাংলাবাজার ঘাটের উদ্দেশ্যে রওনা হয়। বোটটি পদ্মা সেতুর কাছে আসলে ঢেউয়ের ধাক্কায় উল্টে যায়। খবর পেয়ে স্থানীয় জেলে নৌকা ও নৌপুলিশের টিম গিয়ে সকল যাত্রীদের উদ্ধার করে।
কাঁঠালবাড়ী নৌপুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. জাহানুর আলী বলেন, বোটটি তলা ফেটে ডুবে যায়। তবে সকল যাত্রীদের উদ্ধার করা হয়েছে। কোনো হতাহত বা নিখোঁজ নেই।