শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৪:২৪

দুই ইউনিয়নের বাসিন্দাদের সংঘর্ষ।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : দুটি ইউনিয়নের বাসিন্দাদের মধ্যে দফায় দফায় সংঘর্ষে নান্নু ফকির (৬৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন, আর এই ঘটনা ফরিদপুরের সালথা ও বোয়ালমারী উপজেলার। আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন। গতকাল বুধবার সন্ধ্যায় এ সংঘর্ষ হয়। নিহত নান্নুর বাড়ি সালথা উপজেলার যদুনন্দী গ্রামে।
খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গুরুতর অবস্থায় নান্নুকে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। আহত বাকিদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সালথা থানার ওসি জনাব, শেখ সাদিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিস্থিতি আপাতত শান্ত রয়েছে। সংঘর্ষ এড়াতে সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে।