ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ৬ লাখ ৫০ হাজার ইয়াবাসহ চারজনকে আটক করেছে বিজিবি, আর এই ঘটনা কক্সবাজারের উখিয়ার রাজাপালংয়ের করইবুনিয়া সীমান্ত থেকে। শনিবার দুপুরে কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল জনাব, মেহেদী হোসেন কবির এ তথ্য জানান।
তিনি জানান, গত ১৯ থেকে ২২ এপ্রিল মধ্যরাত পর্যন্ত অভিযান পরিচালনা করে করইবুনিয়া এলাকার একটি বাড়ি তল্লাশি করে ৫০ হাজার ইয়াবাসহ চারজনকে আটক করা হয়। পরে তাদের জিজ্ঞাসাবাদে রেজুপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে আরও ৬ লাখ ইয়াবা উদ্ধার করা হয়।