বৃহস্পতিবার, ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ১:৪০

ট্রাকের চাপায় একজনের মৃত্যু।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : অটোরিকশার ধাক্কায় মোটরসাইকেল নিয়ে রাস্তায় পড়ে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে দিনাজপুরের সরকারি কলেজ মোড়ে প্রাইমারি স্কুলের এক শিক্ষকের মৃত্যু হয়েছে। ২১ এপ্রিল শুক্রবার রাত সাড়ে ১০টার সময় দিনাজপুর সরকারি কলেজ মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত স্কুলশিক্ষক সদর উপজেলার ৮ নম্বর শংকরপুর ইউনিয়নের মৃত ধলু চন্দ্র রায়ের ছেলে বিমল চন্দ্র রায়-(৪৬)। তিনি গোদাগাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।
কোতোয়ালি থানার এসআই কৃষ্ণ বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে ট্রাকটি আটক করে থানায় নেওয়া হয়। দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ মর্গে লাশ ময়নাতদন্তের শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।