শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সন্ধ্যা ৭:৪১

পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : একটি খালে পড়ে পানিতে ডুবে ঝালকাঠির নলছিটি উপজেলার খাগরাখানা গ্রামে রাফিজা আক্তার (৭) ও আল আমিন (৬) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। আল আমিনকে বাঁচাতে গিয়ে মারা যায় রাফিজা।
বৃহস্পতিবার বিকালে দুই শিশুরই লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
এ ঘটনায় দুই পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। নিহতের স্বজনদের কান্নায় ভারি হয়ে আছে খাগরাখানা গ্রামের পরিবেশ।