ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : র্যাবের গাড়িতে মানিকগঞ্জের সিঙ্গাইরে সশস্ত্র গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। র্যাব জানায়, সন্ত্রাসীরা র্যাবের গাড়ি লক্ষ্য করে গুলি চালায়। এ ঘটনায় র্যাবের দুই সদস্য আহত হয়েছেন।
বুধবার (২০ এপ্রিল) মধ্যরাতে এ ঘটনা ঘটে। র্যাবের লিগ্যাল আ্যন্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি জনাব, আ ন ম ইমরান খান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, রাতে সশস্ত্র সন্ত্রাসীরা র্যাবের গাড়ি লক্ষ্য করে গুলিবর্ষণ করে। এরপর সন্ত্রাসীদের সঙ্গে র্যাব সদস্যদের গুলিবিনিময় হয়।
এ ঘটনায় র্যাবের দুই সদস্য গুরুতর আহত হয়েছেন। তাদের নিকটস্থ হাসপাতালে পাঠানো হয়েছে। খবরটি জানিয়েছে র্যাব সদর দপ্তরের আইন ও গণমাধ্যম শাখা।