শুক্রবার, ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৮:৩২

গণধর্ষণ মামলার প্রধান অভিযুক্ত গ্রেফতার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : আলোচিত ও চাঞ্চল্যকর ইকোপার্কে গণধর্ষণ মামলার প্রধান অভিযুক্ত সোহাগ মিয়াকে (২৬) গ্রেপ্তার করেছে তালতলী থানা পুলিশ, আর এই ঘটনা বরগুনার তালতলীতে। শনিবার (১৬ এপ্রিল) রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। সোহাগ পার্শ্ববর্তী মহিপুর থানার লতাচাপলী গ্রামের আলী আহম্মদ হাওলাদারের ছেলে।
রবিবার (১৭ এপ্রিল) দুপুরে সোহাগকে আদালতে প্রেরণ করলে আমতলী উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক জনাব, আরিফুর রহমান তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।
বিষয়টি নিশ্চিত করেছেন তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, কাজী সাখাওয়াত হোসেন তপু।