ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : জেলা ডিবি পুলিশের একটি বিশেষ টিম অভিযান চালিয়ে নেত্রকোনা সদর উপজেলার চল্লিশা বাজার এলাকায় আইপিএল ক্রিকেট টুনামের্ন্টের ৩০ জুয়ারীকে গ্রেপ্তার করেছে, আর এই ঘটনা শুক্রবার রাত ৯টার দিকে।
জেলা ডিবির অফিসার ইনচার্জ জনাব, মো. রফিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির এস.আই মোহাম্মদ আব্দুল ওয়াহাব, এস.আই নাফিজুল ইসলাম, এএসআই হরিপদ পাল, এএসআই সোহেল রানা, এএসআই নুরুল ইসলাম, এএসআই আরিফ আহমেদ সঙ্গীয় ফোর্সসহ ওই আইপিএল জুয়ার আসরে অভিযান পরিচালনা করেন। অভিযানে ৩০ জুয়ারীকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, মো. তোফাজ্জল হোসেন, মো. খায়রুল ইসলাম, মো. মামুন মিয়া, মো. মোস্তফা, মো. দিপু মিয়া, মো. উজ্জল, মো. তাজুল ইসলাম, মো. জুয়েল মিয়া, সুজীত সূত্রধর, রতন মিয়া, মো. জজ মিয়া, মো. মাহাবুব আলম, মো. সজীব মিয়া, ফয়সাল মিয়া, মো. কামরুল ইসলাম, মো. আবু বক্কর সিদ্দিক, মো. খোকন মিয়া, হাবিবুর রহমান, মিন্টু রবিদাস, আজিজুল হক, মো. আবু সাকলাইন, মো. রাসেল মিয়া, মো. লিটন মিয়া, কামাল খাঁ, মো. রনি মিয়া, মো. জাহাঙ্গীর আলম, মো. জামাল, মো. ফারুক, মো. বাবুল, মো. হুমায়ুন কবির।
এ ব্যাপারে ডিবির এস.আই মোহাম্মদ আব্দুল ওয়াহাব বাদী হয়ে শনিবার নেত্রকোনা মডেল থানায় মামলা দায়ের করেছেন এবং আসামীদের আদালতে সোপর্দ করা হয়েছে।
“মেহেদী হাসান সংবাদদাতা নেত্রকোনা”