শুক্রবার, ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৮:১৯

পহেলা বৈশাখ উপলক্ষে নেত্রকোণার বারহাট্টায় মঙ্গল শোভাযাত্রা।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বাংলা নববর্ষ ১৪২৯ উদযাপনের অংশ হিসেবে নতুন বছরকে বরণ করে নেওয়া উপলক্ষে নেত্রকোনার বারহাট্টায় মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
পহেলা বৈশাখ বৃহস্পতিবার সকাল সাড়ে দশটার সময় উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত মঙ্গল শোভাযাত্রায় উপজেলা নির্বাহী অফিসার এস এম মাজহারুল ইসলামের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারহাট্টা উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ মাইনুল হক কাসেম।
এ সময় আরো উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) সানজিদা চৌধুরী, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনুর আক্তার সায়লা, বারহাট্টা থানার অফিসার ইনচার্জ (ওসি) লুৎফুল হক, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শাহ মো. আব্দুল কাদের, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বিনয় শর্মা, উপজেলা ফায়ার সার্ভিসের ইনচার্জ মোফাজ্জল, উপজেলা আনসার অফিসার মেরিনা, উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক সাংবাদিক ফেরদৌস আহমাদ বাবুল, উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক শেখ ফরিদ-সহ উপজেলার সকল দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সকল শিক্ষক-শিক্ষিকা ছাত্র-ছাত্রীরাও উপস্থিত ছিলেন।
মঙ্গল শোভাযাত্রা শেষে ছাত্র-ছাত্রীদের মাঝে কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
“মেহেদী হাসান সংবাদদাতা নেত্রকোনা”