শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সন্ধ্যা ৬:৩১

সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে, আর এই ঘটনা চট্টগ্রামের সীতাকুণ্ডে। বুধবার উপজেলার বারআউলিয়ায় এ ঘটনা ঘটে। হাইওয়ে পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।
দুপুরে মহাসড়কের বারআউলিয়া হাফিজ জুট মিলস এলাকায় ওবায়দুল হক (৫৫) নামক এক পথচারীকে রডবাহী লরি চাপা দিলে তিনি ঘটনাস্থলেই নিহত হন। তিনি মীরসরাই থানার বদিউর রহমানের ছেলে। বারআউলিয়া হাইওয়ে থানার ওসি জনাব, মো. নাজমুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আইনগত প্রক্রিয়া শেষে লাশ পরিবারের হাতে তুলে দেওয়া হবে।