শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সন্ধ্যা ৬:৩১

মোটরসাইকেলের দুই আরোহী নিহত ট্রাকের চাপায়।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ট্রাকের চাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায়। আজ রোববার সকাল ৭টার দিকে দুপচাঁচিয়া থানা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- বগুড়া সদরের খান্দার এলাকার সাখাওয়াত হোসেন পলাশ (৪৮) ও তার বন্ধু সিরাজগঞ্জ সদর উপজেলার আলোকদিয়া গ্রামের বাসিন্দা শোয়েব মাহমুদ (৪২)।
দুপচাঁচিয়া থানার এসআই নিয়ামান নাসির জানান, পলাশ ও শোয়েব সকালে মোটরসাইকেলে করে বগুড়া থেকে নওগাঁর পোরশা উপজেলায় যাচ্ছিলেন। বগুড়া-নওগাঁ সড়কের দুপচাঁচিয়া থানা বাসস্ট্যান্ডে পৌঁছালে সামনের দিক থেকে একটি ট্রাক তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে তারা পড়ে যান। এরপর ট্রাকটি তাদের ওপর দিয়ে চলে যায়। এতে পলাশ ঘটনাস্থলেই নিহত হন। হাসপাতালে নেওয়ার পথে মারা যান শোয়েব।