মঙ্গলবার, ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৫:৩৩

দুইজন গ্রেফতার কষ্টিপাথরের বিষ্ণুমুর্তিসহ।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : একটি কষ্টিপাথরের বিষ্ণুমূর্তিসহ দুই পাচারকারীকে আটক করেছে র‌্যাব, আর বিষ্ণুমূর্তির ওজন ৭৯ কেজি। র‌্যাব দিনাজপুর ক্যাম্পের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বুধবার সকালে দিনাজপুর শহরের গুঞ্জাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে বিষ্ণুমুর্তিসহ দুজনকে গ্রেফতার করা হয়।
আটককৃতরা হলেন ৫০ বছর বয়সী রণজিৎ দাস ও ৪৮ বছর বয়সী ওয়াহিদুর রহমান।
জব্দকৃত কষ্টিপাথরের মূর্তিটির দাম ৬৪ লাখ টাকা বলে জানা গেছে। র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক দুজন বিভিন্ন সিন্ডিকেটের মাধ্যমে কষ্টিপাথরের মূর্তি সংগ্রহ করে বিদেশে পাচার করে আসছিল বলে স্বীকার করে।
আটককৃতদের কোতোয়ালি থানায় সোপর্দ করে র‌্যাবের পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়েছে।