শুক্রবার, ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৮:০৫

অবৈধ সিগারেটসহ গ্রেফতার দুইজন।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : অবৈধ সিগারেটসহ চট্টগ্রামের চন্দনাইশে আবদুল গফুর ও জাহিদুল ইসলাম নামে দুই চোরাকারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশসূত্রে জানা যায়, বুধবার (৬ এপ্রিল) সকালে দোহাজারী পৌরসভাস্থ সিঙ্গার শো-রুমের সামনে চট্টগ্রাম- কক্সবাজার মহাসড়কের উপর গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রায় ৬ লক্ষ টাকা মূল্যের ১২৬৫ কাটুন বিদেশি সিগারেট ও চোরাকারবারি কাজে ব্যবহৃত ১টি জীপ গাড়ি সহ তাদের আটক করা হয়েছে। আটককৃতরা হলো, কক্সবাজার জেলার হলুদিয়া এলাকার পাগলীর বিলের বাসিন্দা।
চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হয়েছে।