শুক্রবার, ২০শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সন্ধ্যা ৭:৪৩

লাশ উদ্ধার এক ব্যক্তির।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : আখক্ষেত থেকে আবু তাহের (৪০) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ আর এই ঘটনা ভোলার দৌলতখানে।
শুক্রবার সকালে উপজেলার চরখলিফা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের কলিম পাটোয়ারী বাড়ির পাশের একটি আখক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয়।
স্বজনরা জানায়, আবু তাহের দীর্ঘদিন ধরে হাঁপানি-অ্যাজমাসহ বিভিন্ন রোগে ভুগছিলেন। গত বৃহস্পতিবার রাতে বাজারে চা খেতে বের হয়ে তিনি আর বাড়ি ফেরেননি। সকালে আখক্ষেতে তার লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে লাশ উদ্ধার করে।
দৌলতখান থানার পরিদর্শক (তদন্ত) শাহাদাত হোসেন খাঁন বলেন, ময়নাতদন্তের জন্য লাশ ভোলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর কারণ জানা যাবে।