ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে স্বল্পোন্নত হতে উন্নয়নশীল দেশে উত্তরণ, ২৪ মার্চ ফরিদপুর নগরকান্দা উপজেলায় ফিতা কেটে ও বেলুন উড়িয়ে শুভ উদ্বোধন করেন নগরকান্দা উপজেলা নির্বাহী অফিসার জনাব, জেতীপ্রু, নগরকান্দা উপজেলা সহকারী কমিশনার ভুমি, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন মিয়া, নগরকান্দা থানার অফিসার ইনচার্জ মোঃ হাবিল হোসেন,উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ফজলুল হক, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আলতাফ হোসেন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আবুল কালাম আজাদ, উপজেলা ভাইস চেয়ারম্যান চুন্নু প্রমুখ।
উদ্বোধন শেষে উপজেলা অডিটোরিয়াম হল রুমে অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন মিয়া বলেন জাতির জনক বঙ্গবন্ধুর আদর্শ কে অনুসরন অনুকরণ করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ উন্নয়নে কাজ করেছে, দেশকে এগিয়ে নিয়ে গোটা বিশ্বের দরবারে উন্নয়নশীল দেশ হিসাবে পরিচিতি করিয়েছেন। তিনি আরও বলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আমাদের সকলকে এক হয়ে কাজ করতে হবে, কারন মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশকে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ করতে পেরেছেন।
“মিজানুর রহমান সংবাদদাতা নগরকান্দা (ফরিদপুর)”