ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে নরসিংদীর শিবপুর উপজেলায় একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও সাতজন। মঙ্গলবার বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কে উপজেলার গাঙপাড় (খলাপাড়া) এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ইটখোলা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. নূর হায়দার তালুকদার এ তথ্য নিশ্চিত করেছেন।