শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ২:০১

এক যুবককে ছুরিকাঘাতে হত্যা।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : শবে বরাতের তবারক নিয়ে বিরোধের জের ধরে কুমিল্লা আদর্শ সদর উপজেলায় ছুরিকাঘাতে এক যুবককে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। রবিবার রাত ৮টার দিকে উপজেলার পাঁচথুবী ইউনিয়নের মাঝিগাছা গ্রামের মধ্যপাড়ায় এ ঘটনা ঘটে এবং রাত সাড়ে ৯টার দিকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানান কুমিল্লা কোতয়ালি মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কমল কৃষ্ণ ধর।
পুলিশ পরিদর্শক কমল কৃষ্ণ ধর বলেন, প্রাথমিকভাবে জানা গেছে শবে বরাতের তবারক নিয়ে বিরোধকে কেন্দ্র করে হত্যার ঘটনা ঘটেছে। আমরা হত্যার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছি। লাশ উদ্ধারের পর কুমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।