শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৫:২১

একটি বাড়ি আগুনে পুড়ে ছাই।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : অগ্নিকাণ্ডে নগদ অর্থসহ ট্রাকচালক মো. আবু তালেবের পুরো বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে আর এই ঘটনা নাটোরের লালপুরে। আবু তালেব উপজেলার ওয়ালিয়া সেন্টারপাড়া গ্রামের মৃত ক্যাঁচি সরকারের ছেলে।
বুধবার (১৬ মার্চ) সন্ধ্যায় ওই বাড়ির রান্নাঘরের তেলবাতি থেকে আগুন লাগে। এতে নগদ অর্থ, চারটি ছাগল, স্বর্ণের গহনা, দুটি শয়নকক্ষ, রান্নাঘর, গোয়ালঘরসহ পুরো বাড়ি পুড়ে ছাই হয়ে যায়।
অগ্নিকাণ্ডের সময় এলাকাবাসী ফায়ার সার্ভিসে খবর দিলে দয়ারামপুর ও লালপুর ফায়ার স্টেশনের মোট চারটি ইউনিট এসে ২০ মিনিট চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।