শনিবার, ২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৯:৩৭

মাননীয় প্রধানমন্ত্রীর শ্রদ্ধা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ১০২তম জন্মবার্ষিকী আজ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের। এ উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (১৭ মার্চ) সকাল ৭টায় ধানমন্ডি ৩২ নম্বরের ঐতিহাসিক বঙ্গবন্ধু ভবনের সামনের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় সশস্ত্র বাহিনীর সদস্যরা গার্ড অব অনার প্রদান করে। পরে মাননীয় প্রধানমন্ত্রী বিশেষ দোয়া ও মোনাজাত করেন।
১৯২০ সালের এই দিনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর জন্ম। ছোটবেলায় তিনি খোকা নামে পরিচিত ছিলেন। এই খোকাই পরবর্তী সময়ে হয়ে ওঠেন বাঙ্গালীর হাজার বছরের পরাধীনতা থেকে মুক্তির দূত। তাঁর নেতৃত্বেই ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে এই দেশ স্বাধীনতা লাভ করে।