ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : জমি নিয়ে বিরোধে আলোচিত তিন খুনের মামলায় আট বছর পর রায়ে ৯ জনকে মৃত্যুদণ্ড এবং একজনকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত আর এই ঘটনা নওগাঁর বদলগাছী উপজেলার উজালপুর গ্রামে। সেই সঙ্গে আসামিদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। সোমবার দুপুরে নওগাঁর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২ এর বিচারক জনাব, হাসান মাহমুদুল ইসলাম এ রায় ঘোষণা করেন। বাদীপক্ষের আইনজীবী জনাব, মো. মোজাহার আলী হোসেন এ তথ্য জানিয়েছেন।