শনিবার, ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, সকাল ৬:২৯

এক চালকের প্রাণ গেল ইজিবাইক খাদে পড়ে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ইজিবাইক খাদে পড়ে মিনহাজ মিয়া (৩৫) নামে এক ইজিবাইকচালক নিহত হয়েছেন আর এই ঘটনা হবিগঞ্জের বানিয়াচং উপজেলার লক্ষীবাওর জলাবন ও আজমিরীগঞ্জ উপজেলার জিলুয়া গ্রামের মধ্যবর্তী স্থানে। আজ সোমবার সকালে এই দুর্ঘটনা ঘটে। নিহত মিনহাজ মিয়া বানিয়াচং উপজেলার পুরানবাগ মহল্লার মৃত মোবারক মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে বানিয়াচং থেকে আজমিরীগঞ্জ যাওয়ার পথে একটি ইজিবাইক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই চালক মিনহাজ মিয়া প্রাণ হারান। পরে আজমিরীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ পরিচালনা করে।
আজমিরীগঞ্জ থানার ওসি জনাব, নুরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।