শুক্রবার, ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১১:৪০

কিশোর গ্যাংয়ের সদস্য দেশীয় অস্ত্রসহ গ্রেফতার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : কিশোর গ্যাংয়ের তিন সদস্যকে নোয়াখালী সদর উপজেলা থেকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার (১০ মার্চ) রাতে নোয়াখালী পুলিশ সুপার জনাব, মো: শহীদুল ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
একই দিন সন্ধ্যায় সদর উপজেলার কাদির হানিফ ইউনিয়নের সিরাজপুর সড়কের পাশের জহিরুল হক মিয়ার গ্যারেজ থেকে তাদের আটক করা হয়।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে নোয়াখালী ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) মো: শামীমুল এহসানের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার কাদির হানিফ ইউনিয়নের জহিরুল হক মিয়ার গ্যারেজ, সিরাজপুর সড়কে অভিযান চালায়। এ সময় ১টি দেশীয় ছুরি, ১টি লোহার তৈরি কাটারসহ তিন কিশোর গ্যাং সদস্যকে আটক করে পুলিশ। আটকরা কিশোর গ্যাংয়ের সক্রিয় সদস্য। কিশোর গ্যাং পরিচালনার লক্ষ্যে ওই স্থানে সমবেত হয়।
নোয়াখালী জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-ডিবি) জনাব, মো: সাইফুল ইসলাম জানান, আটক আসামিদের বিরুদ্ধে সুধারাম মডেল থানায় মামলা করা হয়েছে। ওই মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।