শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১১:৫১

এক যুবতীর মরদেহ উদ্ধার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ফসলী জমিতে হাত-পায়ের রগ কাটা অবস্থায় কক্সবাজারের পেকুয়ায় পড়ে থাকা এক অজ্ঞাত এক যুবতীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (২৫ জানুয়ারি) সকালে উপজেলার সদর ইউনিয়নের নুইন্যামুইন্যা ব্রীজের পাশের জমিতে পড়ে থাকা অবস্থায় মরদেহটি দেখতে পেলে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পেকুয়া থানা পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, পুলিশ মরদেহের পাশ থেকে একটি ছোরা উদ্ধার করে এবং পুলিশের ধারণা হয়তো ওই নারীকে খুন করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে ওই নারীর পরিচয় পাওয়া গেছে। মরদেহের পাশে পড়ে থাকা একটি ব্যাগ থেকে উদ্ধার হওয়া ভোটার আইডি কার্ডের ফটোকপি অনুযায়ী তার নাম মোহছেনা আক্তার (৩৭)। তিনি কক্সবাজার পৌরসভার খাজামঞ্জিল এলাকার ছাবের আহমদের মেয়ে। এই তথ্যের সূত্র ধরে, ওই নারীর পরিবারের সাথে যোগাযোগ করার চেষ্টা করছে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, শেখ মোহাম্মাদ নাদিম আলী। তিনি জানান, ওই নারী বোরখা পড়া ছিল। তার সারা শরীরে কোথাও রক্তের দাগ পাওয়া যায়নি। তবে চার হাত পায়ের রগ কাটা ছিল। ধারনা করা হচ্ছে অন্য কোথাও খুন করে মরদেহটি এখানে রেখে গেছে।