বৃহস্পতিবার, ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১০:৫৩

ভারতীয় প্যাম্পার্স প্যান্ট জব্দ কলমাকান্দা সীমান্তে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বিপুল পরিমাণ ভারতীয় প্যাম্পার্স প্যান্ট জব্দ করেছে নেত্রকোণা জেলার কলমাকান্দায় বর্ডার গার্ড বাংলাদেশ নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি)।
সোমবার (২৪ জানুয়ারি ২০২২) গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি)’অধিনায়ক লেঃ কর্নেল জনাব, এ এস এম জাকারিয়া।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এইদিন রাত ২টার দিকে নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) এর কমলাকান্দার খারনই ইউনিয়নের বিওপি হতে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অত্র ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল জনাব, এ এস এম জাকারিয়া, পিএসসি এর নেতৃত্বে ১০ সদস্যের একটি টহল দল ১১৭৫ নং পিলার এর নিকটবর্তী চিকনী নামক স্থানে ফাঁদ পেতে থেকে ভারতের দিক হতে চোরাকারবারীরা মালামাল নিয়ে বাংলাদেশের দিকে আসতে থাকলে বিজিবি টহল দল তাদের চ্যালেঞ্জ করলে চোরাকাবারীরা মালামাল ফেলে দৌড়ে পালিয়ে যায়।
এসময় বিজিবি’র টহল দল ঘটনাস্থল হতে ১৭,১৭৯ পিস ভারতীয় প্যাম্পার্স প্যান্ট জব্দ করে। যার সর্বমোট সিজার মূল্য-১০,৯০,২১০/- (দশ লক্ষ নব্বই হাজার দুইশত দশ) টাকা। তিনি আরও জানান, জব্দকৃত চোরাচালানী মালামাল নেত্রকোণা কাষ্টমস অফিসে জমা করা হবে। উল্লেখ্য, উক্ত অভিযানেও কোন চোরাকারবারী আটক করা সম্ভব হয়নি।
“মেহেদী হাসান সংবাদদাতা নেত্রকোনা”