ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ট্রাকের চাপায় এক ভ্যান চালক নিহত হয়েছেন রাজধানীর রমনার অফিসার্স কোয়ার্টার সড়কে এবং আরও একজন ভ্যান চালক আহত হয়েছেন। তারা দুইজন দুই ভ্যান ভর্তি ডিম নিয়ে যাচ্ছিলেন। এ সময় পেছন থেকে একটি ট্রাক তাদের চাপা দিয়ে চলে যায়।
আজ সোমবার (২৪জানুয়ারী) ভোর ছয় টার দিকে ঘটনাটি ঘটে। নিহতের নাম নুর আলম (৪০) ও আহতের নাম মোঃ তুহিন (৩৬)।
পরে ফায়ার সার্ভিসের সদস্যরা তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নুর আলমকে মৃত ঘোষণা করেন। আহত তুহিন চিকিৎসাধীন রয়েছেন।