বৃহস্পতিবার, ২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৪:৩৫

বিদ্যুৎস্পৃষ্টে তিনজন দগ্ধ।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : রড উৎপাদনকারী শিল্পপ্রতিষ্ঠানের একটি কারখানায় কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩ প্রকৌশলী শুরুতর আহত হয়েছেন আর এই ঘটনা চট্টগ্রামের মিরসরাইয়ের সোনাপাহাড় এলাকার। গত সোমবার (১৭ জানুয়ারি) দিবাগত রাতে এ দুর্ঘটনা ঘটে।
ওখানকার ব্যবস্থাপক (প্রশাসন) দেলোয়ার হোসেন মোল্লা বলেন, সোমবার দিবাগত রাত ৮টার দিকে এ তিন প্রকৌশলী ডিউটিতে ছিলেন। এসময় বৈদ্যুতিক শর্টসার্কিটে তারা দগ্ধ হন। তাদের তাৎক্ষণিক চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের (চমেক) বার্ন ইউনিটে ভর্তি করা হয়। পরে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী দগ্ধ ৩ প্রকৌশলীকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের (ঢামেক) শেখ হাসিনা বার্ন ইউনিটে ভর্তি করানো হয়েছে। তাদের অবস্থা এখন ভালোর দিকে।