বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১০:০২

নতুন সিদ্ধান্ত গণপরিবহনে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : নতুন সিদ্ধান্ত অনুযায়ী বাসে অর্ধেক আসন ফাঁকা রেখে যাত্রী পরিবহনের সিদ্ধান্ত পরিবর্তন হয়েছে। যত আসন তত যাত্রী নিয়েই বাস চলাচল করবে। তবে সকলকে করোনার স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।
বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্যাহ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
খন্দকার এনায়েত উল্যাহ বলেন, বিআরটিএর চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার আমাদের জানিয়েছেন শনিবার থেকে গণপরিবহনের যত আসন তত যাত্রী নিয়ে চলাচল করতে পারবে। কারণ অর্ধেক যাত্রী নিয়ে চলাচল করলে পরিবহন সংকট দেখা দেয়। এক্ষেত্রে যাত্রী এবং পরিবহন চালক ও হেলপারদের কঠোর স্বাস্থ্যবিধি মেনে চলাচল করতে হবে।