শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১১:২৫

ট্রেনের চাকায় আগুন।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ঈশ্বরদী থেকে সৈয়দপুরগামী মালবাহী একটি ট্রেনের চাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে দিনাজপুরের হিলি রেলস্টেশনে। বর্তমানে ট্রেনটির চাকা মেরামতের কাজ চলছে। তবে এ পথ দিয়ে অন্যান্য ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
রোববার সকাল পৌনে ১০টায় মালবাহী ট্রেনটি হিলি রেলস্টেশনে এসে দাঁড়ালে ট্রেনটির চাকায় আগুন ধরে যায়।
মালবাহী ট্রেনের স্টাফ নুরুল ইসলাম জানান, ট্রেনটির ব্রাশ বিয়ারিংয়ের ভেতরে ঝুট ও তেল আছে। গাড়ি চলতে চলতে অতিরিক্ত গরম হয়ে যাওয়ায় আগুন লেগে যায়। আমরা সঙ্গে সঙ্গে সেটি দেখতে পেয়ে নিভিয়ে ফেলেছি। এখন মেরামতের কাজ চলছে। খুব দ্রুতই মেরামতের কাজ শেষে ট্রেনটি চলে যাবে। তবে এতে বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি।