মঙ্গলবার, ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৭:৩৬

এক যুবককে হত্যা।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বিরোধপূর্ণ জমিতে ঘরতোলা নিয়ে টাঙ্গাইলের সখীপুরে প্রতিবেশির সাথে ঝগড়া করে রুবেল আহমেদ (৩৬) নামের এক যুবককে অন্ডকোষ গলিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছে তার পরিবার।
শুক্রবার উপজেলার কালিয়া ইউনিয়নের আড়াইপাড়া হাজী বাড়ি এলাকায় এ ঘটনা ঘটেছে। জুমার নামাজে মসজিদে যাওয়ার পথে বিরোধপূর্ণ জমিতে রুবেলকে হত্যা করা হয় বলে স্থানীয়রা জানায়। এ ঘটনায় ওই যুবকের ছোট ভাই রাসেল আহমেদ বাদী হয়ে সখীপুর থানায় হত্যা মামলা দেয়ার প্রস্তুতি নিচ্ছে।