শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১১:২৬

অটোরিকশার সংঘর্ষে দুজন নিহত।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ট্রাক্টর ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় দুজন নিহত হয়েছেন।
উপজেলার রাণীগঞ্জে রোববার (০২ জানুয়ারি) সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, রবিবার সকাল ৮টার দিকে উপজেলার পাইলগাও ইউনিয়নের আলীগঞ্জ রানীগঞ্জ সড়কে রানীগঞ্জগামী একটি সিএনজি অটোরিকশার সঙ্গে ট্রাক্টর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজির অটোরিকশার চালকসহ দুজন ঘটনাস্থলে নিহত হয়।
নিহতদের একজন একই ইউনিয়নের রসুলপুর গ্রামের আমির আলী (৪৫) আরেকজনের নাম পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ। খবর পেয়ে জগন্নাথপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহতদের লাশ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠায়।
জগন্নাথপুর থানার এস আই ওবায়েদ উল্লাহ জানান, ট্রাক্টর ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশার চালকসহ দুজন নিহত হয়েছেন।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, ইখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, ট্রাক্টর ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।