শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১০:৪৭

ছুরিকাঘাতে এক যুবক খুন।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : দূর্বৃত্তদের ছুরিকাঘাতে পটুয়াখালীর কলাপাড়ায় মো.বসির হাওলাদার (৩০) নামের এক যুবক খুন হয়েছেন।
মঙ্গলবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার চাকামইয়া ইউনিয়নের বেতমোড় গ্রামে এ ঘটনাটি ঘটে।
নিহত যুবক ওই গ্রামের জব্বার হাওলাদারের ছেলে। স্থানীয়রা উদ্ধার করে কলাপাড়া উপজেলা হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কলাপাড়া থানার ওসি জনাব, মো. জসিম বলেন, নিজ বাড়ির সামনে বশির হাওলাদার ছুরিকাঘাতে নিহত হয়েছেন। তার বুকের বাম দিকে ও বাম হাতে ছুরির আঘাতের চিহ্ন রয়েছে। তবে পূর্ব শক্রতা না অন্য কিছু তা এখনই বলা যাচ্ছে না এবং ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।