বৃহস্পতিবার, ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৯:৪৫

১৪৪ ধারা জারি।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : সমাবেশকে ঘিরে উত্তপ্ত হয়ে উঠছে ফেনী জেলায় রাজনৈতিক অঙ্গন। ফেনীর ওয়াপদা মাঠে বুধবার দুপুরে দুই পক্ষের সমাবেশ হওয়ার কথা রয়েছে।
বিষয়টিকে কেন্দ্র করে আইন-শৃঙ্খলার অবনতির আশংকায় ওই এলাকায় সব ধরনের সভা-সমাবেশ বন্ধে ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন।
বুধবার (২৯ ডিসেম্বর) ভোর ৬টা হতে রাত ১২টা পর্যন্ত ১৪৪ ধারা জারি থাকবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক জনাব, আবু সেলিম মাহমুদ-উল হাসান।