বৃহস্পতিবার, ১৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৯:৩১

পতিতা এবং খদ্দেরসহ গ্রেফতার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : অভিযান চালিয়ে কক্সবাজার শহরের লালদিঘি পাড় এলাকায় হোটেল থেকে পতিতা ও খদ্দেরসহ ২১ জন নারী ও পুরুষ আটক করেছে পুলিশ। এসময় বিপুল পরিমাণ ইয়াবা সেবনের সরঞ্জাম, যৌন উত্তেজক মেডিসিনসহ ২ বস্তারও অধিক কনডম উদ্ধার করা হয়।
সোমবার (২৭ ডিসেম্বর) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত সদর মডেল থানার অপারেশন অফিসার জনাব, সেলিম উদ্দিনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। আটক ২১ জনের মধ্যে ১৪ জন পুরুষ ৭ জন মহিলা। প্রাথমিকভাবে তাদের পরিচয় জানায়নি পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার সদর মডেল থানার ওসি (তদন্ত) জনাব, বিপুল চন্দ্র দে।
পতিতাবৃত্তির দায়ে এসব হোটেলের মালিকদেরও আইনের আওতায় আনা হবে এবং এ অভিযান অব্যহত থাকবে বলে জানান তিনি।