ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : নেত্রকোণার সদর উপজেলার মোহনগঞ্জ ও খালিয়াজুরি উপজেলাসহ মোট ১২টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে চতূর্থ ধাপে রোববার (২৮ ডিসেম্বর)।
নির্বাচনে চেয়ারম্যান পদে ১২টির মধ্যে ৮টিতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী, ৩টিতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ও ১টিতে বিএনপি’র স্বতন্ত্র প্রাথী জয়লাভ করেছেন। দ্বিতীয় ধাপে নেত্রকোনা সদর উপজেলার ১২টি ইউনিয়ন পরিষদের নির্বাচনের দিন ধার্য ছিল। মদনপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান পদ-প্রার্থী মৃত্যুবরন করায় সেই ইউনিয়নের নির্বাচন স্থগিত হয়ে যায়। স্থগিত হওয়া এই ইউনিয়নের নির্বাচন রবিবার অনুষ্ঠিত হয়েছে।
“মেহেদী হাসান সংবাদদাতা নেত্রকোনা”