বুধবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ২:৫৬

রোববার ৩ ইউনিয়নে ভোট।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : চতুর্থ ধাপে আড়ানী, বাউসা ও চকরাজাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট আগামী রোববার অনুষ্ঠিত হবে রাজশাহীর বাঘা উপজেলায়।
এই নির্বাচনের প্রতিটি ভোটকেন্দ্রের জন্য প্রিসাইডিং অফিসার, সহকারি প্রিসাইডিং অফিসার, পোলিং অফিসার, পুলিশ, আনসার সদস্য, নির্বাহী ম্যাজিস্ট্রেট, র‌্যাব ও বিজিবির স্ট্রাইকিং ফোর্সের মোবাইল টিম নিয়োগ করা হয়েছে।
সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ব্যালট পেপারের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
তিনটি ইউনিয়নে মোট ৩৯ পদে ১২৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ৯ জন। সংরক্ষিত ওয়ার্ড সদস্য পদে ২৯ ও সাধারণ ওয়ার্ড সদস্য পদে ৮৭ জন।
৩১টি ভোটকেন্দ্র ও ১৪৫টি বুথের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।